Price: ₹250
উনবিংশ শতাব্দীর বাংলার ৩৭ জন বিশিষ্ট ব্যক্তিত্বের ওপর প্রবন্ধ সংকলন। ২০০৭ সালে প্রকাশিত দ্বিতীয়, বর্ধিত ও সংশোধিত সংস্করণে ৪৯ জন ব্যক্তিত্বের ওপর প্রবন্ধ সংযোজিত হয় এবং আরও ৪৮৪ জনের নামের তালিকা দেওয়া হয়েছে, যাঁরা বাংলার সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে বিবেচিত।
যাঁদের সম্পর্কে আলোচনা করা হয়েছে:
জেমস অগাস্টাস হিকি, উইলিয়াম কেরি, রাজা রামমোহন রায়, লালন ফকির, ডেভিড হেয়ার, ডি. ডব্লিউ. বেথুন, আলেকজান্ডার ডাফ, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, ঈশ্বরচন্দ্র গুপ্ত, রাধানাথ শিকদার, রামতনু লাহিড়ী, রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, জেমস লং, প্যারিচাঁদ মিত্র, রামগোপাল ঘোষ, দ্বারকানাথ বিদ্যাভূষণ, অক্ষয়কুমার দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজেন্দ্রলাল মিত্র, শশিচন্দ্র দত্ত, মাইকেল মধুসূদন দত্ত, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, লালবিহারী দে, রাজনারায়ণ বসু, দীনবন্ধু মিত্র, কাঙাল হরিনাথ, মহেন্দ্রলাল সরকার, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কালীপ্রসন্ন সিংহ, শিশিরকুমার ঘোষ, গিরিশচন্দ্র ঘোষ, যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ, শিবনাথ শাস্ত্রী, মীর মশাররফ হোসেন, রমেশচন্দ্র দত্ত, স্বর্ণকুমারী দেবী, অশ্বিনীকুমার দত্ত, তরু দত্ত, জগদীশচন্দ্র বসু, ব্রহ্মবান্ধব উপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, স্বামী বিবেকানন্দ, সতীশচন্দ্র মুখোপাধ্যায়, সিস্টার নিবেদিতা, সরলা দেবী চৌধুরাণী, বেগম রোকেয়া, ভূপেন্দ্রনাথ দত্ত।
ভূমিকা: বিমান বসু
প্রস্তাবনা: অনুনয় চট্টোপাধ্যায়
প্রথম প্রকাশ ১৯৯৫
দ্বিতীয় সংস্করণ ২০০৭