Price: ₹80
ভারতের তৎকালীন শাসক দলের ভাড়া করা গুন্ডাদের হাতে নিহত নাট্যকার, পরিচালক, অভিনেতা ও রাজনৈতিক কর্মী সফদার হাসমির স্মৃতিতে তাঁর পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ১৯টি প্রবন্ধ, ৪টি সাক্ষাৎকার, ৮টি প্রতিবেদন এবং একটি নাটকের সংকলন। লেখকদের মধ্যে রয়েছেন সত্য বন্দ্যোপাধ্যায়, হীরেন ভট্টাচার্য, শ্রীজীব গোস্বামী, ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, কুন্তল মুখোপাধ্যায়, অরুণ মুখোপাধ্যায়, প্রবীর গুহ, সীমা সরকার, নৃপেন্দ্র সাহা, তীর্থঙ্কর চন্দ, আশীষ গোস্বামী, বিষ্ণু বসু, অরিন্দম চট্টোপাধ্যায়, ভীষ্ম সাহনি, হাবিব তানভীর, সুধন্ব দেশপাণ্ডে, সাগর বিশ্বাস, মান্নান হীরা ও ইসরাফিন শাহিন।উৎপল দত্ত (আশীষ দত্তের সাক্ষাৎকার), ক্রিস মিলাডো (লুসি বার্নসের সাক্ষাৎকার)। আছে সফদর হাশমির দুটি সাক্ষাতকার -একটি শূদ্রকের নেওয়া, অপরটি ইউজিন ফন আরভেনের) — এই তিনটি সাক্ষাৎকার বইটির বিশেষ আকর্ষণ। বইটিতে আরও অন্তর্ভুক্ত হয়েছে শিব শর্মার লেখা একটি নাটক ‘রক্ত থেকে জন্ম’ ।
প্রথম প্রকাশ: ২০০৬